ভোলা স্কাউটস ভবন মিলনায়তনে জেলা স্কাউটস এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ভোলা মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজির উপদেষ্টা মোঃ সফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোঃ আজিজুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন, এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, খড়কি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মোস্তফা, ভোলা জেলা স্কাউটস এর কমিশনার মোঃ জিয়াউল মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, পরানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান।
ত্রি-বার্ষিক সম্মেলনে পদাধীকার বলে ভোলা জেলা প্রশাসককে সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ভোলাকে সহ-সভাপতি, পশ্চিম বাপ্তা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামকে কমিশনার, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন তালুকদারকে সম্পাদক।
কাচিয়া সামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আমির হোসেনকে কোষাধ্যক্ষ, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসানকে যুগ্ম সম্পাদক-১ এবং দক্ষিন গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন শাহিনকে যুগ্ম সম্পাদক-২ করে ৬১ সদস্য বিশিষ্ট ভোলা জেলা স্কাউটস কমিটি গঠন করা হয়েছে।
ইআর





