চলমান অবরোধ-হরতালে নাশকতার চেষ্টার অভিযোগে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর থানা থেকে রাহাত (২০), মুক্তার আলী (৩৫), সিংগাইর থেকে কামরুল ইসলাম (৩২), মোন্তাজ আলী (৩৮), আন্তাজ (৪২) ও দৌলতপুর থেকে মো. রুবেল মিয়াকে (২৬) আটক করে। আটকদের বিরুদ্ধে নিজ নিজ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমকে