বগুড়ার গোকুলে ট্রাকচাপায় রিয়াদ হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনার পর ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন অটকা পড়ে। রিয়াদ গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

সদর থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় রিয়াদের মৃত্যু ঘটে। ঘটনার পরপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে।

পরে পুলিশ প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি আবুল বাশার।

এআর