হরতালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জে বিএনপির ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার মধ্য রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুই উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তার হলেন, শিবালয় উপজেলার হাসান দেওয়ান (১৯), সিংগাইর উপজেলার রফিক (২৮), নান্নু মিয়া (২৫) ও নাসিম হোসেন (৩২)।

জেলা বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) সালাম হোসেন জানান, আটক বিএনপি কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এআর