ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে সাতজনকে আটক করেছে বিজিবি।
বিজিবি উপ-অধিনায়ক কামরুল হাসানের নেতৃত্বে একটি টহল দল আটক করে তাদের।
বিজিবি উপ-অধিনায়ক কামরুল হাসান জানান, গতকাল বুধবার দিনগত রাত একটার সময় খোসালপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/১০৫ আর হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ছাগলের মোড় নামক স্থান থেকে সাত বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারত থেকে আসার সময় আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।
বিজিবির জিজ্ঞাসাবাদে জানায়, তারা ৪-৫ মাস আগে কাজের জন্য ভারতে গিয়েছিলেন।
আটককৃত সাত বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএম





