রাজশাহী মহানগরীতে দেয়াল চাপা পড়ে সুরাইয়া ইসলাম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সুরাইয়া রাজপাড়া থানার চারখুটা মোড় এলাকার শরীফুল ইসলামের মেয়ে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।
সুরাইয়ার পিতা শরীফুল ইসলাম জানান, বিকালে বাড়ির কাছে পুরনো একটি দেয়ালের পেছনে সুরাইয়া খেলা করছিল। ওই সময় হঠাৎ করে দেয়ালটি সুরাইয়ার ওপরে ভেঙে পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে তারা মেয়ের মরদেহ নিয়ে বাড়ি চলে আসেন। রাতেই দাফন সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
কেএইচ





