নরসিংদীতে লিমন (২৮) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলার পলাশ উপজেলার পারুলিয়ায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

লিমনের দাদী হাসপাতালে জানান, শত শত লোকজনের সামনে এলাকার চেনা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূঞা অভিযোগ করেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা দিনদুপুরে হত্যার মধ্যে দিয়ে এদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। এ ধরনের হত্যাকাণ্ড তাই প্রমাণ করে।ময়নাতদন্তের জন্য কিছুক্ষণের মধ্যে লাশ সদর হাসপাতালে নেয়া হবে।

কেএইচ