ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ জোহর স্থানীয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ গণবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে শুরু হওয়া এ মিছিলে সহস্রাধিক মানুষ অংশ নেয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে মধুপুর বাসস্ট্যান্ড চত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। এতে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি মো. আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল মোমিন, রাজনীতিবিদ মাসুদ পারভেজ, বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা আবু ওহাব প্রমুখ।
ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





