চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে শিহাব উদ্দিন সজল (১৬) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।
এলাকাবাসী জানায়, শনিবার বেলা ১১টার দিকে নতুনপাড়া সীমান্তের ৬৬ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাহাবুল হালসানার ছেলে শিহাব আম পাড়তে যায়। এ সময় ভারতের টুঙ্গি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয় শিহাব হোসেনেরন।
বেলা সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডা. শাহীনা আফরিন তাকে (শিহাবকে) মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিএসএফ বরাবর প্রতিবাদ পাঠানো হয়েছে।
এমই





