রাজশাহীতে ১৫তম বনসাই প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার সকালে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে আয়োজিত এ প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছে রাজশাহী বনসাই সোসাইটি।

রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ তৌহিদ টুটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল হোসেন চৌধুরী, রাজশাহী বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ প্রমুখ।

পরে রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ফিতা কেটে বনসাই প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং প্রদর্শিত বনসাইগুলো ঘুরে দেখেন।

রাজশাহী চেম্বার ভবনে আয়োজিত এ বনসাই প্রদর্শনীতে এবার ৬০ জন শিল্পীর ২০০টি বনসাই গাছ প্রদর্শিত হচ্ছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ বনশাই প্রদর্শনী চলবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী খোলা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,জেআই