রাজশাহী মহানগর যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে। কমিটি নিয়ে দলে বিভক্তি দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী নগর যুবদলের নয়া কমিটি স্থগিত করা হয়েছে। এছাড়া সমন্বয় করে আবারো নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও মহানগর যুবদলের আগের কমিটির আহবায়ক মোসাদ্দেক হোসেন বুলবুলকে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি।
যোগাযোগ করা হলে মোসাদ্দেক হোসেন বুলবুল যুবদলের নয়া কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সংকট নিরসনে খুব শিগগিরই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানান তিনি।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





