যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবেএ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভারত সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে মাদকের এ চালানটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ভারত থেকে ফেনসিডিলের একটি চালান সীমান্ত পার হয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পুটখালী গ্রামে অভিযান চালায়।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে, ওই বস্তার মধ্য থেকে ২৯০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে জানান, উদ্ধার হওয়া ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
এমকে





