ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট বর্জন করেছে বিএনপির এক দলীয় প্রার্থী। রাইসুল আলম নামের প্রাথী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
নিজের নেতাকর্মীদের ওপর সরকারদলীয় প্রার্থীর হুমকি ও হামলার অভিযোগে সোমবার (২১ মার্চ) দুপুর ১টায় শহরের আবহাওয়া অফিস রোডে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন রাইসুল।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা আমাদের নির্বাচনী অফিস ভাঙচুরের পাশাপাশি কর্মী-সমর্থকদের নানাভাবে হামলা ও হুমকি দিচ্ছেন।
রাইসুল আরও অভিযোগ করেন যে, তার কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এ বিষয়ে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ফলে সার্বিক অবস্থা বিবেচনা করে সাধারণ মানুষ ও ভোটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার কথা জানান।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর, সিনিয়র সহ সভাপতি মো. গজনবী ও শ্রমিকদল নেতা মোশারেফ হোসেন প্রমুখ।
এমআইএস।





