চট্টগ্রাম নগরীতে টেম্পু সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মো.হানিফ (৪৫) ‍নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি নগর পুলিশের ট্রাফিক বিভাগের উত্তর জোনে উপ সহকারি পরিদর্শক (এটিএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় ফ্লাইওভার ও সড়কের সংযোগস্থলে বায়তুল শরফ মাদ্রাসার সামনে দুর্ঘটনায় গুরুতর আহত হানিফকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাত‍ালে নেয়া হয়।


বিকেল ৩টা ২৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, ট্রাফিক সদস্য হানিফ টেম্পু করে কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি টেম্পুতে চালকের পাশে বসেছিলেন। বায়তুশ শরফ মাদ্রাসার সামনে টেম্পুর সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে মারা যান হানিফ।
ওএফ