রাজধানীর মগবাজারে বাসা-অফিসের নিরাপত্তা প্রহরীদের মাঝে ডেঙ্গু সচেতনতায় মশারী-কয়েল এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারের একটি মিলনায়তনে জামায়াতের হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে এইসব সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম থানা আমীর মুহাম্মদ আতাউর রহমান সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: ইউছুফ আলী মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মুহাম্মদ হেমায়েত হোসেন।

উপস্থিত ছিলেন- থানা কর্মপরিষদ সদস্য আবু সাঈদ মন্ডল, মো: রাশেদুল ইসলাম, পেশাজীবি বিভাগের সেক্রেটারি আবুল হোসাইন প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি

এমবি