বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৬৫৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

খুলনা ২৩ বিজিবির পুটখালী ক্যাম্পের সুবেদার সামছুর রহমান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তের গরুর হাটে একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-০১২৩) গরু আনতে যাচ্ছিল।

এ সময় সীমান্তের মসজিদ চেকপোস্টে সন্দেহমূলকভাবে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৬৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ফেনসিডিলসহ ট্রাকটি জব্দ করা হয়।

এ সময় ট্রাকের চালক কৌশলে পালিয়ে যায়। জব্দ ট্রাকটি বেনাপোল কাস্টম গুদামে ও ফেনসিডিল ব্যাটালিয়ন সদরে জমা দেয়া হবে বলেও জানান তিনি।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম,