নাটোরের বড়াইগ্রাম উপজেলার কাচুটিয়া এলাকায় ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে মহরম আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন। হতাহত সবাই নসিমন যাত্রী।
শনিবার সকাল ১০টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহরম আলী বড়াইগ্রাম উপজেলার কেচুয়াকোড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, সকালে ওই এলাকায় একটি ট্রাক ও যাত্রীবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের যাত্রী মহরম আলী মারা যান। এসময় আহত হন আরো ছয় যাত্রী।
আহতদের বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





