খুলনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য লিটু সরদার (৩৫) ক্রসফায়ারে নিহত হয়েছেন।
শনিবার ভোরে জেলার ডুমুরিয়া উপজেলার থুকরা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের দুই কনস্টেবল ইলিয়াস হোসেন ও মোশারফ হোসেন আহত হন বলে জানা গেছে। লিটু ওই গ্রামের রেজাউল সরদারের ছেলে।
ডুমুরিয়া থানা পুলিশ জানায়, লিটু পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। ভোর রাতে তার এলাকায় অভিযানে যায় পুলিশ। টের পেয়ে লিটুর সন্ত্রাসী বাহিনী পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ পাল্টা গুলি করলে লিটু নিহত হন। ঘটনাস্থান থেকে একটি শুটার গান ও একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





