খুলনায় খাদ্য পরিবহন ঠিকাদার বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণায় বিজয় ব্যাক্তিকে পরাজয়ের করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় খুলনা জেলা প্রসাশক কাছে লিখিত অভিযোগ দাখিল করেন পরাজয় হওয়া সাধারণ সম্পাদক প্রার্থী আলহাজ্ব মোঃ অহিদুল ইসলাম।

তার লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ ডিসেম্বর খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা আমার প্রতিদ্বন্দী মোঃ সেলিম রেজাকে ২ ভোটে বিজয়ী ঘোষণা করেন। ভোটের ফলাফলে আমার সন্দেহ হওয়ায় ৫ ডিসেম্বরে ভোট পুনঃ গননার জন্য আমি প্রধান নির্বাচন কমিশনারের বরাবর আবেদন করি।

তার লিখিত অভিযোগে আরো বলা হয়, ১৯ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উভয় প্রার্থীর সামনে পুনরায় ভোট গননা করেন। গননা শেষে আমি এক ভোটে বিজয়ী হই। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আমাকে বিজয়ী ঘোষণা করতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয় জেলা প্রশাসক নাজমুল আহসান সোমবার রাতে বলেন, বিষয়টি যেহেতু জেলা সমবায় অফিসের আওতাধীন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা সমবায় অফিসারকে বলা হয়েছে।

মামুন / মাহমুদ