বেনাপোল ও দৌলতপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ দালালসহ ৫৪ নারী পুরুষ ও শিশু কে আটক করেছে বিজিবি। আজ বুধবার ভোর ৫ টায় পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা খুলনা,বাগেরহাট,নড়াইল, যশোর জেলার বাসিন্দা।
বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান.গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বিপুল সংখ্যক লোক বাংলাদেশে প্রবেশ করে শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে। এ সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৫ জন নারী পুরুষ শিশু কে আটক করেন।
অপর দিকে দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন জানান তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল বুধবার ভোরে গাতীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৪ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে।
এ দিকে বুধবার সকালে সাদিপুর সীমান্তে দালালসহ ৫ জন কে আটক করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটক পাচারকারী আলমগীর হোসেন(৩০)সে বেনাপোল ভবারবের গ্রামের আবুল কালামের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী জনান; আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
শেখ নাছির উদ্দীন, বেনাপোল/ মামা





