খুলনায় এক মাছ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি রূপসা উপজেলার সবুজ ফিসের মালিক আব্দুল জলিল (৪৫)।
বুধবার রাত আনুমানিক ১২টার সময় পূর্ব রূপসার নতুন বাজার খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।
আব্দুল জলিল রূপসার রামনগর এলাকার মুজিবরের মোড়ের স্থানীয় বাসিন্দা বলে জানাগেছে।
স্থানীয়রা জানায়, রাতে জলিল ঘাট এলাকার একটি হোটেলে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত তাকে পাশে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর পথচারীরা ঘাট এলাকায় তার গলা কাটা লাশ দেখতে পান। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসআই আসাদ গণমাধ্যমকে জানান,জলিলকে হাসপাতালে আনার পথেই তিনি মারা যান।মৃতের গলা কাটা ও হাতে কোপের দাগ রয়েছে। লাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান ওসি।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এমআর





