বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা শাখার আমীর জনাব ছাইফ উল্লাহ পাঠান ফজলুর পিতা ও সাবেক শিক্ষক নেতা জনাব কালিম উল্লাহ পাঠান ৮৫ বছর বয়সে গত ১৭ ফেব্রুয়ারী বুধবার সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা শাখার আমীর জনাব ছাইফ উল্লাহ পাঠান ফজলুর পিতা ও সাবেক শিক্ষক নেতা জনাব কালিম উল্লাহ পাঠানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৯ জুন ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন। 

শোকবাণীতে তিনি বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা মরহুম কালিম উল্লাহ পাঠানকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্তকরে দিন। তার গুণাসমুহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। শোকবাণীতে তিনি তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

মরহুম কালিম উল্লাহ পাঠান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। গতকাল বুধবার বিকাল পাঁচটায় ভালুকা পাইলট স্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযায় ময়মনসিংহ জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর জনাব আব্দুল করিম, নায়েবে আমীর জনাব কামরুল হাসান মিলন ও সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দসহ কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। বাদ মাগরিব মরহুমের গ্রামের বাড়ী খারুয়ালীতে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

এমআর