বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।

শনিবার দিবাগত রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর মাহিলারায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বেলায়েত হোসেন (৫০), তিনি আগৈলঝাড়া উপজেলার বাশাইল কাজী বাড়ি জামে মসজিদের ইমাম।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান চৌধুরী জানান, আগৈলঝারার বাশাইল গ্রামের বাসিন্দা ও শর্শিনা পীরের বেশ কয়েকজন মুরিদ ছোট পিকআপ ভ্যানযোগে একটি মাহফিল শেষে বাড়িতে ফিরছিলেন।

পিকআপটি বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলারা এলাকায় পৌঁছলে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এতে বেলায়েত হোসেনসহ ৩ জন গুরুত্বর আহত হন।

পরে বেলায়েতের মৃত্যু হয়। অপরদিকে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এমই