বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে একটি অভিজাত হোটেলের সামনে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দশজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (০৩ জুন) সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ঢাকাগামী একটি পাথরবোঝাই একটি ট্রাক ধনকুন্ডিতে পৌঁছালে দিনাজপুরগামী রেখা এন্টারপ্রাইজের অপর একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সাত পুরুষ যাত্রী নিহত হন।

আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো চিকিৎসা দেওয়া হচ্ছে।
সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শজিমেক দুইজন এবং শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও একজন মৃত্যুর খবর পাওয়া যায়। এতে সব মিলিয়ে নিহত সংখ্যা দাঁড়ালো ১০ জনে।
এমই





