অবৈধ ভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার পর বেনাপোলের দৌলতপুর ও গাতিপাড়া সীমান্ত থেকে ৩২ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।

আজ রবিবার ভোর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বাড়ি বাগেরহাট, ঢাকা, চট্রগ্রাম খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।

২১ বিজিবি’র কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান.গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বিপুল সংখ্যক লোক বাংলাদেশে প্রবেশ করে দৌলতপুর ও গাতিপাড়া সীমান্ত এলাকায় অবস্থান করছে।

এ সময় বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ৩২ জন নারী, পুরুষ, শিশু ও হিজড়াকে আটক করা হয়। এদের মধ্যে ১৭ জন পুরুষ, ১১ জন নারী, ২ জন শিশু ও ২ জন হিজড়া রয়েছে।

আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


নাছির/এমএম