সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানার আগুনে দুই ভাইসহ ৭ বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে বলে নিশ্চিত করেছে দূতাবাস।

জানা গেছে, সৌদি আরব সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ২টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। প্রাথমিকভাবে কয়েকজনের পরিচয় জানা গেছে। বাকীদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।

নিহতদের মধ্যে কক্সবাজার জেলার টেকনাফের ৩ জন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই। বড় ভাই নিজাম ও ছোট ভাই আরাফাত। বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী জানান, এ ঘটনা আরও কয়েকজন আহত হয়েছেন।

এমবি