হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ড জড়িত থাকার সন্দেহে মানিকগঞ্জে ৬ বিএনপি কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

রোববার রাতে তিন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর আব্দুল বাতেন জানান, ২০ দলের ডাকা চলমান হরতাল- অবরোধে নাশকতা এড়াতে রোববার রাতে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দৌলতপুর থানায় ৩ জন, মানিকগঞ্জ সদর থানায় ১ জন এবং সিঙ্গাইর থানায় ২ জনকে আটক করা হয়। এরা সবাই বিএনপির কর্মী-সমর্থক বলে জানান তিনি।

আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এমকে