মানিকগঞ্জে নাশকতার আশঙ্কায় বিএনপির আট কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার আব্দুল হক (৫০), মুনছুর আলী (৩১), হুকুম আলী (৪৫), সিংগাইর উপজেলার আলম হোসেন (২০), বিপ্লব মিয়া (২১), শিবালয় উপজেলার শরিফ মণ্ডল (১৮), দৌলতপুর উপজেলার ছুনু মিয়া (৪০) ও আবদুল বাতেন (৪০)।
আটক বিএনপি কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) সালাম হোসেন।
কেএইচ





