বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা রাজশাহী সফর করছেন। মঙ্গলবার বিকালে নগরীর উপশহরে নতুন আমেরিকান কর্নার উদ্বোধন, বরেন্দ্র গবেষণা জাদুঘরের অভ্যন্তরীণ সংস্কার কাজের উদ্বোধন এবং সুশীল সমাজ,সরকারি কর্মকর্তা ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,আমেরিকান কর্ণারের মাধ্যমে ১ লাখ ডলার মূল্যমানের শিক্ষা সামগ্রী, কম্পিউটার ও শিক্ষার জন্য প্রয়োজনীয় অনলাইন ব্যবহারের সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থাপিত আমেরিকান কর্ণার এবং বিশ্বের ৪ শতাধিক আমেরিকান স্থাপনার সঙ্গে এর নেটওয়ার্ক যুক্ত রয়েছে।
রাজশাহীতে বৃক্ষরোপণ প্রকল্পে অংশগ্রহণ করবেন এই রাষ্ট্রদূত। এছাড়া পরিবেশ রক্ষার্থে তরুনদের দ্বারা পরিচালিত 'ভলান্টিয়ারি ফর বাংলাদেশের' সদস্যদের সঙ্গে আলোচনা করবেন এই তিনি।
রাজশাহী সিটি করপরেসনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সারদা পুলিশ একাডেমির সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের বিনিময় কর্মসূচির অ্যালামনাইদের সঙ্গে মতবিনিময় করবেন মার্কিন রাষ্ট্রদূত।
এছাড়া মানবপাচার বিরোধী উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে এমন স্থানীয় এনজিওগুলো কর্যক্রম পরিদর্শন করবেন ড্যান ডব্লিউ মজিনা।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
জাতীয়
রাজশাহী সফরে মজিনা