রাজশাহী নগরীতে পোস্টার লাগানোর সময় চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

নগরীর তেরখাদিয়া উত্তরা ক্লিনিকের মোড় থেকে রবিবার রাতে বোয়ালিয়া মডেল থানার একটি টহল দল তাদের আটক করে।

আটকরা হলেন- রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানের ছেলে ইনাম মোস্তাহিদ (১৭), ফরিদপুর জেলার আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম (১৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কাজিপাড়া এলাকার খায়রুল বাশারের ছেলে মনিরুজ্জামান (২১) ও একই জেলার ভোলাহাট ইউনিয়নের কাইপাড়া এলাকার সোনারুদ্দিনের ছেলে মোশাদ্দারুল ইসলাম (২১)।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নুর হোসেন বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএইচ