নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনছুরুল ইসলাম দানু তিন হাজার ৩৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

মনছুরুল ইসলাম দানু ডোমার উপজেলা বিএনপির সভাপতি। নির্বাচনের আগে বিএনপি তাঁকে মেয়র পদে মনোনয়ন দিতে চাইলেও তিনি নেননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার কথা দলকে জানান। এ কারণে বিএনপিও এই নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।

নির্বাচনে দানুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অপর স্বতন্ত্র প্রার্থী আবু সুফিয়ান লেবু। তিনি পেয়েছেন তিন হাজার ৩২৮ ভোট। আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু পেয়েছেন দুই হাজার ২৭৩ ভোট। জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কাজী আবু জাফর পেয়েছেন ৬৮৭ ভোট।

এসএম