বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা থানা দক্ষিণ শাখার রুকন এবং ছাত্র শিবিরের ১৬৯ তম শহীদ খালেদ সাইফুল্লাহর গর্বিত পিতা আব্দুল জলিলের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দলের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।
মরহুম আব্দুল জলিল শুক্রবার দিবাগত রাত ৮টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার দক্ষিণখান নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার পাঁচ ছেলে সন্তান রয়েছে। মরহুমের গ্রামের বাড়ি চাদপুর জেলার ফরিদগঞ্জ থানার অন্তর্গত উত্তর রাজাপুরে। তার নামাজে জানাজা শনিবার সকাল ১০টায় রাজধানীর দক্ষিণখানের ছাপড়া মসজিদে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় ফায়দাবাদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
উক্ত শোকবার্তায় নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতারা আল্লাহর কাছে তার নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য দোয়া করেছে।
মরহুমের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমআর





