রাজধানীর হাজারীবাগের লোহারপুল সংলগ্ন প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৮ মিনিটের দিকে আগুন লাগা আগুন রাত ২টা ২৭ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, হাজারীবাগের লোহার ব্রিজের ঢালে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগলে সেখানে মোট ছয়টি ইউনিট কাজ করে। রাত ২টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর কিছু সময় আগে রাজধানীর মিরপুর কালশীর বস্তিতে লাগা আগুনও নিয়ন্ত্রণে এসেছে। রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন নিশ্চিত করেছেন।
এমআর





