রাজশাহীর চারঘাট উপজেলায় ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করেছেন।

শনিবার সকালে উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা শশ্মানঘাট এলাকা থেকে ২৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ও দুইটি মোবাইল ফোন সেট আটক করেন। আটককৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ১৮ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেআই