বর্ণাঢ্য শোভাযাত্রা, গাছের চারা বিতরণ ও পরিবেশ বন্ধু গাছ রোপনের মধ্যে দিয়ে নাটোরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

পরিবেশ দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে শহরের কানাইখালি স্টেডিয়াম মাঠ থেকে জেলা প্রশাসক মশিউর রহমানের নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিবেশ বন্ধু গাছের চারা রোপন করা হয়। এর আগে কানাইখালি মাঠে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

জেডআই