রাজধানীর কলাবাগানে ল্যাব এইড হাসপাতালের সামনে ১ যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সাদবিন হোসেন সানি (২৫)।
সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সানির খালু ড. শহিদুল ইসলাম খানকে কে বা কারা হত্যার হুমকি দেয়। এই ঘটনায় রাতের বেলায় সানি ল্যাব এইড হাসপাতালের পেছনে তার খালুর বাড়িতে যান। রাতে তিনি তার খালুর বাড়ি থেকে বেরিয়ে এক চায়ের দোকানে দাড়ান।
এ সময় একটি প্রাইভেট কারে করে ৩/৪জন যুবক এসে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যায়।
সানি গ্রীনরোড এলাকার কাজী শওকত হোসেন সানির একমাত্র ছেলে। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার সাভার এলাকার এক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সানির খালু ড. শহিদুল ইসলাম খানকে কে বা কারা হত্যার হুমকি দেয়। এই ঘটনায় রাতের বেলায় সানি ল্যাব এইড হাসপাতালের পেছনে তার খালুর বাড়িতে যান। রাত ১টার দিকে তিনি তার খালুর বাড়ি থেকে বেরিয়ে এক চায়ের দোকানে দাড়ান।
এ সময় একটি প্রাইভেট কারে করে ৩/৪জন যুবক এসে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যায়।লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]