মন্ত্রিসভাথেকে সদ্য অপসারিত বিতর্কিত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর নাগরিকত্ববাতিল ও  সর্বোচ্চ শাস্তির দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপিদিয়েছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার সকাল ১১ টায় জেলাইসলামী আন্দোলনের কয়েক শতাধিক কর্মী-সমর্থক শহরের কেন্দ্রীয় শহীদ মিনারপ্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষেকেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তারালতিফ সিদ্দিকীর অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা করে তাকে মুরতাদ ঘোষণা, তার নাগরিকত্ব বাতিল, তার অবৈধ সকল সম্পদ বাজেয়াপ্ত করাসহ সর্বোচ্চ শাস্তিমৃত্যুদন্ডের দাবি জানান।  

সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা সভাপতিঅ্যাডভোকেট আ. জব্বার, নজরুল আহসান, মো. লোকমান হোসেন ফিরোজী, মো. ইয়াহইয়াহাওলাদার, সেক্রেটারি মো. শেহাব উদ্দিন কাশেমি ও মো. নাসির উদ্দিনসহএকাধিক নেতারা। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকীরকাছে উল্লেখিত দাবিসমুহ বাস্তবায়নের জন্য তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীরকাছে স্মারকলিপি প্রদান করে।

জেআই