আইসিসি ওয়ার্ল্ড কাপে নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের অভূতপূর্ব বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল মো. আতিকুর রহমান বলেন, আইসিসি ওয়ার্ল্ড কাপে একের পর এক বিজয়ে আমরা আনন্দিত ও আশান্বিত। আমরা আশাকরি এটাই শেষ বিজয় নয় বরং বিশ্বকাপে বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে আরো একধাপ এগিয়ে নিতে সচেতন ভূমিকা পালন করবে টাইগাররা।

নেতৃবৃন্দ বাংলাদেশ ক্রিকেট দলের সুস্থতা ও মানসিক দৃঢ়তা কামনা করে মহান আল্লার নিকট দোয়া করেন।

ইআর