বেনাপোল সীমান্ত থেকে অর্ধ কোটি টাকা মূল্যের ১ কেজি ৮৫০ গ্রাম হেরোইন ও ৭৪৬ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ধান্যখোলা সীমান্ত থেকে এইসব জব্দ করে বিজিবি সদস্যরা।
যশোর-৪৯ বিজিবির ডেপুটি কমান্ডিং অফিসার মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোলের ধাণ্যখোলা সীমান্ত দিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১ কেজি ৮৫০ গ্রাম হেরোইন ও ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী। আটক মাদক দ্রব্যের মূল্য ৫০ লাখ টাকা বলে বিজিবি জানায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
শেখ নাছির/এমবি





