চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ মহাসড়কের বাজদিয়া গ্রামে ভুট্টা বোঝাই ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত ওই শিশুটি নাম তুহিন (১০)। এসময় তার চাচাতো ভাই প্রথম শ্রেণির ছাত্র জাজিম (৭) গুরুতর আহত হয়।
নিহত তুহিন উপজেলার বাজদিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় তুহিন তার চাচাতো ভাই জাজিমকে সাথে নিয়ে পার্শ্ববর্তী দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠে।
এসময় বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই ট্রাক তাদেরকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তুহিন এর অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সউদ কবির তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। ঢাকা নিয়ে যাওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়।জীবননগর থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআই





