স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে নূর হোসেনের সঙ্গে শহীদ হয়েছিলেন কিশোরগঞ্জের তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা সৈয়দ আমিনুল হুদা টিটো। প্রতিবারের মতো এবারও তার স্মরণে কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার শহীদ টিটো স্মৃতি পাঠাগারের উদ্যোগে জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ের সামনে টিটোর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন জেলা গণতন্ত্রী পার্টি সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক, শহীদ টিটো স্মৃতি পাঠাগারের সভাপতি হাবিবুর রহমান মুক্ত, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসানা বাপ্পী, সাধারণ সম্পাদক রাজীব বণিকসহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
এসময় শহীদ টিটো স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ডা. সুশীল কুমার শীল বিপ্লবী এই নেতার চেতনাকে ধারণ করাসহ সমাজতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
জেআই





