খুলনায় অবৈধ বাজার ও স্থাপনা উচ্ছেদের প্রথম দিনের শুরুতেই আওয়ামী লীগেরে দেয়া বাধার পর থেকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) পর্যন্ত চলা অভিযান রহস্যজনক ভাবে বন্ধ রয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় বাইতি পাড়া মোড়ে উচ্ছেদ অভিযানে এ বাধার সৃষ্টির করেন আওয়ামী লীগের ২৩নং ওয়ার্ড সভাপতি মো: টিটু ও তার লোকজন।

এ বিষয়ে জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, এই উচ্ছেদ অভিযান সম্পর্কে আমি কিছু জানি না। এটা আমাদের না, অন্য কোন অথরিটির হবে।

অভিযান বন্ধ হবার কারন জানার জন্য বার বার বাজার সুপার গাজী সালাউদ্দিনকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

গতকাল উচ্ছেদ অভিযানে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, বাইতি পাড়া মোড়ে উচ্ছেদ করতে গেলে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান আওয়ামীলিগ ২৩ নং ওয়ার্ডের সভাপতি টিটু সহ তার দলবল এসে বলেছিলেন দোকান-পাট ভাংছেন কেন? আর ভাংগা যাবেনা, এখানে এমপি বসে, মেয়র এসে বসে ভাংগা যাবে না।

গতকাল উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন, মেজিস্ট্রেট মো: আওয়াল, বাজার সুপার সালাউদ্দিন, এস্টেটের ইমতিয়াজ হোসেন, কেএমপি’র পাঁচ পুলিশের একটি টিম ও টহলরত পুলিশ।

তবে নগরবাসীর আশা উচ্ছেদ অভিযান অভ্যাহত থাকুক, নগরী আরো পরিচ্ছন্ন হোক।

মামুন/জারিফ