ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে র‌্যাব। এবং আশেপাশের জঙ্গি আস্তানার আশেপাশের এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ অভিযানে র‌্যাবের ঢাকা থেকে মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান, পরিচালক অপারেশন লে. কর্নেল মাহমুদ, র‌্যাব ৬ এর কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ ঘটনাস্থলে উপস্থিত আছেন।

এর আগে গতকাল মঙ্গলবার অভিযানে দুটি সুইসাইডাল ভেস্ট, পাঁচটি শক্তিশালী বোমা, ১৮টি ডিনামাইট স্টিক, বিপুল পরিমান বোমা তৈরীর ১৮৬টি সার্কিট ও একটি এন্টি মাইন উদ্ধার করা হয়।

সোমবার রাতে সেলিম ও প্রান্ত নামে দুই নিউ জেএমবি সদস্যকে র‌্যাব গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার চুয়াডা্ঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। প্রথম দিকে র্যাব দুটি জঙ্গি আস্তানার সন্ধ্যান পেলেও পরে অভিযান চলাকালে পর্যায়ক্রমে আরো তিনটি জঙ্গি আস্তানার সন্ধান পায়।
জেড