শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পরীক্ষার্থীসহ ২০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে পরীক্ষার্থীসহ ১৩ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুর থেকে ঝিনাইগাতীগামী পিপি পরিবহনের একটি বাস উপজেলার আহাম্মদনগর এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে খাদে পড়ে যায়।
এসময় ২০ বাসযাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপালে স্থানান্তরের পরামর্শ দেন।
এমই





