মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণার পর রাজশাহী মহানগরীতে বুধবার দুপুরে আনন্দ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

মহানগরীর কুমারপাড়া আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মমিন, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষসহ অংঙ্গ সংগঠনের নেতারা।

জেআই