কিশোর ও যুব সম্প্রদায়ের সুস্থ মনন গড়তে সরকার ক্রীড়াখাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ফুটবল-ক্রিকেটের পাশাপাশি এগিয়ে যাচ্ছে দেশের টেনিসও।’খেলার মান উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার।

বুধবার (২০ নভেম্বর) গণভবনে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টে অংশ নেয়া খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

ভারতসহ ১৮টি দেশের ৪৮ জন খেলোয়াড় অংশ নিয়েছেন খুলনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এই টেনিস টুর্নামেন্টে। গত ১৩ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সরকার খেলাধুলাকে গুরুত্ব দিয়ে আসছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশি খেলোয়াড়রা এলে মতবিনিময়ের মাধ্যমে অনেক কিছু শিখতে পারেন দেশের খেলোয়াড়রা।

আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের এসব সুযোগ কাজে লাগাতে দেশের ক্রীড়ামোদীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

এএস