কুরবানির পশুর চামড়া পাচার রোধে ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদরের সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে সতর্ক পাহারায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেনীর ৪ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর শামীম ইফতেখার বলেন, চামড়া পাচার ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনোভাবেই চামড়া যেন পাচার না হতে পারে সেজন্য সতর্ক রয়েছেন তারা।

তিনি জানান, চামড়া পাচারের সঙ্গে বিজিবির কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া আড়ৎদারদের সংগ্রহকৃত চামড়া এবং ঢাকায় চামড়া সরবরাহও বিজিবি মনিটরিং করবে বলে তিনি জানান।

এআই