খুলনায় শেফালী (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে নগরীর বয়রা সরদার পাড়ার তালাবদ্ধ অবস্থায় ঘর থেকে শেফালীর লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানান, তালাবদ্ধ ঘর থেকে পঁচা গন্ধ আসায় পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ধারণা করা হচ্ছে শেফালীর স্বামী তাকে গলাকেটে হত্যা করে সন্তান নিয়ে পাশ্ববর্তী দেশে পালিয়ে গেছেন। ঘটনাটি ২ দিন আগে হয়েছে বলে পুলিশের ধারণা।
স্বামীর নাম কালীদাশ অধিকারী বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





