নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাশপুরে আইড়মারি সেতুর কাছে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুস সালম।

শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম নাটোরের সিংড়া উপজেলার পরানপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানায়, ভোরে মহাসড়কের ওপর নাটোরগামী আলুবোঝাই (ঢাকা মেট্রো ঢ-১৪-২২১১) একটি বিকল ট্রাকের পেছনের চাকা মেরামত করছিল চালক আব্দুস সালাম।

এসময় পেছন থেকে পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ১৪-০২-০৪৬৮) আলুবোঝাই ট্রাকটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় পাথরের চাপায় ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক দু’টি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপরে গুরুদাশপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, ২৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস