সাভারের আশুলিয়ায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় শিল্পাঞ্চলের বড় আশুলিয়া বাজারের পাশে হরিজন প্লাস্টিক লিমিটেডে এই আগুনের সূত্রপাত হয়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। আগুনের তীব্রতা বেশি থাকায় সাভার, ধামরাই, টঙ্গীসহ আশপাশের স্টেশনগুলোর কাছেও ইউনিট পাঠানোর বার্তা দেওয়া হয়েছে।

কেএইচ